নওগাঁ

খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে মুকিদ হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুকিদ উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভবানীপুর গ্রামের ফরিদুল ইসলামের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে বাড়ির পাশে নির্মাণাধীন একটি ভবনের কাছে প্রতিবেশী দুই শিশুর সঙ্গে খেলছিল মুকিদ। এ সময় ভবনটির ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে অসাবধানতাবশত পড়ে যায় সে।

পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খেলার একপর্যায়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

খুনি আখ্যা ‍দিয়ে মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের বক্তব্যের ন…
  • ২০ নভেম্বর ২০২৬
সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
  • ২০ নভেম্বর ২০২৬
‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ ক…
  • ২০ নভেম্বর ২০২৬
‘যৌবন কেটেছে দলের পেছনে’—ছাত্রদলের সাবেক নেতা এখন চালান ইজি…
  • ২০ নভেম্বর ২০২৬
শুভ জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমান: ইতিহাসের অভিজ্ঞতা হো…
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage