পে-স্কেল আদায়ে একগুচ্ছ আন্দোলনের পরিকল্পনা

২৮ মার্চ ২০২৬, ০৮:১৫ PM
পে-স্কেলের দাবিতে শহীদ মিনারে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা

পে-স্কেলের দাবিতে শহীদ মিনারে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা © ফাইল ছবি

নবম জাতীয় পে-স্কেল আদায়ে নতুন করে একগুচ্ছ আন্দোলনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। লাগাতার অবস্থান কর্মসূচি, পূর্ণ দিবস কর্মবিরতির মতো কঠিন কর্মসূচিও রয়েছে এ পরিকল্পনায়।

সম্প্রতি পে-স্কেল নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব পরিকল্পনার কথা জানান বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম।

তিনি বলেন, ‘বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেক সংগঠন রয়েছে। এই সংগঠনগুলো বিক্ষিপ্তভাবে দাবি বা আন্দোলন করার কারণে পে-স্কেলের দাবিটি জোরালোভাবে সরকারের কাছে পৌছাচ্ছে না। এজন্য সবগুলো সংগঠনকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এর ফলে সরকারের উপর চাপ তৈরি হবে। দাবি আদায় সহজ হবে। এজন্য আমরা সবগুলো প্ল্যাটফর্ম একত্রিতভাবে আন্দোলনে নামতে হবে।’

আশিকুল ইসলাম জানান, পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এটিও আমাদের আন্দোলনের পরিকল্পনার অংশ।’

কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির এ নেতা জানান, পে-স্কেল আদায়ে প্রয়োজন হলে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এছাড়া গণ অবস্থান, লাগাতার অবস্থান কর্মসূচিও ঘোষণা করা হতে পারে। একইসঙ্গে সারা দেশে একযোগে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান, মানববন্ধন কর্মসূচি পালন করা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘সংবাদ সম্মেলনের মাধ্যমে পে-স্কেলের দাবির বিষয়টি সরকারের নজরে আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমগুলো অধিক প্রচারণার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আমাদের দাবির পক্ষে জনমত তৈরি করা যাবে।’

এসএসসির ফল প্রকাশ কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড
  • ২২ জুলাই ২০২৬
নুডলসের প্যাকেট হাতে নেওয়ার আগে খেয়াল রাখুন এসব বিষয়
  • ২২ জুলাই ২০২৬
মামদানির হাতে নেতানিয়াহুকে গ্রেফতারের এখতিয়ার নেই
  • ২২ জুলাই ২০২৬
ময়মনসিংহে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ২২ জুলাই ২০২৬
হামে মৃত্যু ৮০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় মারা গেছে ছয়জন
  • ২২ জুলাই ২০২৬
অন্তর্বর্তী সরকারের এক উদ্যোগে মামলা দায়ের কমেছে ৬২ শতাংশ
  • ২২ জুলাই ২০২৬