গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিতুমীর কলেজের ছাত্রী নিহত

৩০ আগস্ট ২০২২, ০৫:২৩ PM
 হানিফ ফ্লাইওভার

হানিফ ফ্লাইওভার © ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন কলেজছাত্রী সাদিয়া আফরিন উর্মি (২২)। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নাজমুল (২৫) আহত হয়েছেন।

নিহত আফরিন তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং নাজমুল সলিমুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। জরুরি বিভাগে নাজমুলের চিকিৎসা চলছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আফরিনকে মৃত ঘোষণা করেন।

সাদিয়া আফরিনের দুলাভাই আজমল হোসেন বলেন, তারা দুজন সম্পর্কে বেয়াই-বেয়াইন। বিকেলে মোটরসাইকেল নিয়ে বের হলে হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন আফরিন। এ সময় অন্য আরেকটি গাড়ি আফরিনের মাথার উপর দিয়ে চলে যায়। খবর পেয়ে নাজমুল ও আফরিনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন।

 

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬