এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উপসর্গে বুঝবেন আক্রান্ত

০২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ PM
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’ © প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিডের নতুন প্রজাতি সিকাডা (বিএ.৩.২)। ২০২৪ সালে প্রথম শনাক্ত হলেও ২০২৫ সালের শেষ দিকে এর সংক্রমণ বাড়তে শুরু করে। চলতি বছরের ফেব্রুয়ারি নাগাদ পূর্ব ইউরোপের কিছু দেশে মোট সংক্রমণের প্রায় ৩০ শতাংশ পর্যন্ত এই ভ্যারিয়েন্টে নির্ণয় হয়েছে। 

এই সংক্রমণের ভয়ংঙ্কর দিক হলো এর উপসর্গ। আক্রান্ত ব্যক্তিরা ধরে উঠতে পারেন না তাদের সাধারণ ফ্লু না সিকাডা। অনেক সময় সাধারণ ফ্লু মনে করে হালকাভাবে নিয়ে ক্ষতির মুখে পড়েন। 

বিশেষজ্ঞরা বলছেন, বিএ.৩.২ ভ্যারিয়েন্টে প্রায় ৭০ থেকে ৭৫টি মিউটেশন থাকায় এটি আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে।  অনেকেই কোভিড সংক্রমণকে সাধারণ ফ্লু-এর সঙ্গে গুলিয়ে ফেলেন।

যে ৭ উপসর্গ দেখে বুঝবেন আক্রান্ত :
১/ গলায় ব্যথা, গিলতে অসুবিধা। এটাই বেশিরভাগ ক্ষেত্রে সিকাডা সংক্রমণের প্রাথমিক উপসর্গ। সাধারণত এই উপসর্গ ৩-৫ দিন পর্যন্ত থাকে।
২/ শুকনো কাশি বিশেষ করে রাতে, কাশির সঙ্গে বুকে ব্যথা।
৩/ বিশ্রাম নেওয়ার পরও ক্লান্তি থাকা। সঙ্গে শ্বাসকষ্ট।
৪/ মাথা ভার, নাক দিয়ে পানি পড়ার সঙ্গে হালকা জ্বর বা গায়ে ব্যথা।
৫/ গায়ে ব্যথা সাধারণ ফ্লু-এর উপসর্গ! একইসঙ্গে কোভিডেরও। বিশেষ করে প্রথম ৪৮ ঘণ্টায়।
৬/ সর্দি-কাশির সঙ্গে মাথায় প্রচণ্ড ব্যথা হওয়া।
৭/ বমিবমি ভাব, ডায়েরিয়া, খিদে কমে যাওয়া। সাধারণত দ্বিতীয় দিন এই উপসর্গগুলো দেখা দেয়।

সূত্র:ইউএসএটুডে

নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬