এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

২২ আগস্ট ২০২২, ১১:২৬ AM
স্কুলছাত্রের লাশ উদ্ধার

স্কুলছাত্রের লাশ উদ্ধার © ফাইল ছবি

নোয়াখালীর চাটখিলে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ রোববার রাতে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত কিশোর আশরাফুল ইসলাম (১৬) উপজেলার ১ নম্বর সাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে এবং এলাকার একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

জানা গেছে, স্কুলশিক্ষার্থী আশরাফুলের শয়নকক্ষে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় তার স্বজনরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

আরও পড়ুন: ঢাবি অধিভুক্ত কলেজের প্রশ্নফাঁস: সাবেক অধ্যক্ষসহ গ্রেপ্তার ৬

এদিকে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গভীর রাত পর্যন্ত মোবাইলে গেমস খেলার জন্য কিশোরকে তার মা বকাঝকা করে। এ নিয়ে অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে রোববার দিবাগত রাতে হাসপাতালে প্রেরণ করা হয়।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬