ঢাবি অধিভুক্ত কলেজের প্রশ্নফাঁস: সাবেক অধ্যক্ষসহ গ্রেপ্তার ৬

২২ আগস্ট ২০২২, ০৮:৫৪ AM
নার্সিং শিক্ষার্থী

নার্সিং শিক্ষার্থী © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং কলেজের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কলেজের সাবেক অধ্যক্ষসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাবি অধিভুক্ত নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং পরীক্ষার প্রশ্নফাঁস হয়। এ ঘটনায় একটি নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের আরও ৫ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

তবে ঘটনার সাথে জড়িতদের নাম-পরিচয় জানাতে পারেনি র‍্যাব। এ বিষয়ে আজ সোমবার কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬