ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক

০৩ এপ্রিল ২০২৬, ০১:১২ AM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫২ PM
চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে যায় ট্রাক

চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে যায় ট্রাক © সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনা ও হতাহতের রেশ না কাটতেই চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে কালুরঘাট ব্রিজের বোয়ালখালী উপজেলা অংশে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর নদীতে লাফ দেওয়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন নিখোঁজ থাকার তথ্য ফায়ার সার্ভিসকে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি। 

খোঁজ নিয়ে জানা গেছে, নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করা ব্যক্তিকে ট্রাকের চালক বলে শনাক্ত করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি নদীতে তলিয়ে গেছে। সেখান থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ট্রাকচালকের হেলপার নিখোঁজ বলে জানিয়েছেন। তাকে উদ্ধার করতে আমাদের টিম ঘটনাস্থলে গেছেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে প্রশাসনের কর্মকর্তারা আমাদের ডুবুরি টিমের সহায়তা চেয়েছেন। কিন্তু নিয়মানুযায়ী রাতে নদীতে আমাদের ডুবুরি টিম কাজ করেন না। কিন্তু প্রশাসনকে অবহিত করা হয়েছে। এরপরও আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এর আগে, গত ২৫ মার্চ বিকালে কুষ্টিয়ার কুমারখালী থেকে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহন নামে একটি বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে পদ্মায় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন আজ থেকে, কয়েকটি বিভাগের শর…
  • ১১ নভেম্বর ২০২৬
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা আলিয়া …
  • ১১ নভেম্বর ২০২৬
চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, আশ্রয়…
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950