টিকা দিন, শিশুকে আল্লাহর এই নেয়ামতের ব্লেসিং উপভোগ করতে দিন

০৩ এপ্রিল ২০২৬, ১২:১৫ AM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ AM
ডা. যাকিয়া সুলতানা নীলা, টিকার প্রতীকী ছবি

ডা. যাকিয়া সুলতানা নীলা, টিকার প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

আজ থেকে ৭০-৮০ বছর আগে থেকে ইংরেজরা যখন গুটি বসন্তের টিকা দিচ্ছিল, তখন কি মানুষ কেউ টিকা নেয় নাই? নিয়েছেন সবাই টিকা । কারণ তারা গুটি বসন্তের ভয়াবহতা দেখেছেন। এজন্য এই টিকাকে আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করেছেন।

১৯৭২ সাল থেকেই বাংলাদেশে টিকা দানের কাজ শুরু হয়। এজন্য যারা টিকা না দিতে উতসাহ দেন, তারা নিকট অতীতে সেই সাত রোগের ভয়াবহতা দেখেননি । আর তাই খুব সহজে টিকা না দেবার জন্য  বলছেন। herd immunity বলে একটা শব্দ আছে। টিকা না দেয়ার কথা উঠলেই আমার এই শব্দ মনে হয়। আমার অমুকে দেয় নাই তমুকে দেয় নাই তাদের তো হয় নাই, এইসবের সাথে এই শব্দের কানেকশন আছে।

আসলে একটি জনগোষ্ঠীর ৮০ ভাগ মানুষ যদি টিকা নেয়, তাহলে বাকি ২০ ভাগও ওই রোগ থেকে বেঁচে যায়। কারণ ওই ৮০ শতাংশ মানুষের ওই রোগ হয় না, আর তারা ওই রোগ ছড়ায়ও না। এখন টিকা না নিয়েও যারা রোগ না হওয়ার দম্ভে উড়ে বেড়াচ্ছে, তাদের কারণ herd ইমিউনিটি।

এখন আমাকে কেউ প্রশ্ন করতে পারে এত জ্ঞানী,  ফেসবুক সেলিব্রেটি নিচ্ছে না, তাহলে গ্রামের মানুষ কী নিবে? এটা হল একটা ভুল ধারণা। কেনো?  কারণ আমরা যারা স্বাস্থ্যখাতে সরকারি চাকরি করি, আর যারা একেবারে রুরাল এরিয়া থেকে চাকরি করে এসেছি— আমরা জানি গ্রামের মানুষ আর কিছু না হোক টিকা দেওয়ার ব্যাপারে খুব কন্সার্ন। ফকির-মিসকিনও বাদ যায় না।

এক দুর্গম চরে কাজ করেছি। আশেপাশে অনেক কেন্দ্র ইন্সপেকশন করেছি সরকারি কাজের অংশ হিসেবে। টিকাদানের ব্যাপারে গ্রামের মানুষের অংশ গ্রহণ অনেক বেশি। আসলে তাদের ফেসবুক নাই, তাই তারা এত সহজে কনফিউজড হয় না, আলহামদুলিল্লাহ। এজন্য তারা ডিটারমাইন্ড টিকা নেবার জন্য। এইসব সাধারণ মানুষ টিকা নেয় বলেই সেসব সেলিব্রেটি পরিবার herd immunity-এর জোরে বেঁচে যায় আর টিকা না নেওয়ার জন্য স্লোগান দেয়।

টিকা দ্বারা রোগ প্রতিরোধ আল্লাহর দান, এই দান কে অসীম নেয়ামত হিসেবে কবুল করা উচিত। টিকা দিন, শিশুকে আল্লাহর এই নেয়ামতের ব্লেসিং উপভোগ করতে দিন।

ডা. যাকিয়া সুলতানা নীলা

সহযোগী অধ্যাপক (ভিট্রিও রেটিনা),  জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9