শোক দিবসে বিদ্যালয়ে বাজানো হচ্ছে হিন্দি গান, ভিডিও ভাইরাল

১৫ আগস্ট ২০২২, ১২:১৮ PM
বিদ্যালয়ে শোক দিবসে হিন্দি গান বাজানোর অভিযোগ উঠেছে

বিদ্যালয়ে শোক দিবসে হিন্দি গান বাজানোর অভিযোগ উঠেছে © সংগৃহীত

জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের শাহাদত বা‌র্ষিকী ও শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হিন্দি গান বাজা‌নোর অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দির ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। 

বেসরকারি যমুনা টেলিভিশনের অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে স্কুলের বারান্দায় সাউন্ডবক্সে হিন্দি গান বাজানোর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সাউন্ডব‌ক্সে হি‌ন্দি গান বাজছে। শোক দিবস পালনের জন্য আনা হয়েছিল এগুলো।

আরো পড়ুন: শোক দিবসে পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ বাছাড় বলেন, ‌তি‌নি হি‌ন্দি গান বাজানো বিষয়ে কিছু জানেন না। তবে স্কুলে যাওয়ার পর থেকে দেশের গান ও বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হচ্ছে বলে জানান।

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬