আসিফ মাহমুদ

‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর?’

০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ PM
এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ © টিডিসি

স্থানীয় সরকার প্রতিনিধিকে যেকোন সময় অপসারণ এবং প্রশাসক নিয়োগ দেয়ার ক্ষমতা স্থায়ীভাবে সরকারের হাতে রাখতে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বিএনপি আইনে রূপান্তর করছেন বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

এছাড়া পোস্টে তিনি স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন কী তা স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুলের কাছে জানতে চেয়েছেন।

পোস্টে আসফি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণ এবং নিয়োগের ক্ষমতা সরকারের উপর ন্যস্ত করে অধ্যাদেশ করা হয়েছিল। এখন এই অধ্যাদেশ গুলোকে আইনে রূপান্তর করছে বিএনপি। ফলে যেকোন স্থানীয় সরকার প্রতিনিধিকে যেকোন সময় অপসারণ এবং প্রশাসক নিয়োগ দেয়ার ক্ষমতা স্থায়ীভাবে সরকারের হাতে থেকে যাবে। 

তিনি আরও বলেন, ফলে স্থানীয় সরকার নির্বাচনের পরেও নির্বাচিত যেকোন প্রতিনিধিকে যেকোন সময় অপসারন করতে পারবে সরকার। যদি এমনই হয় তাহলে আর স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর? ক্ষমতায় এসে দিনে দিনে গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন আপনি।

দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ আবেদন: যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা মন্ত্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঘুষ.সাইট তৈরি করা ভাইরাল সেই শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দাফনের প্রায় ৫ মাস পর কবর থেকে আফগান নাগরিকের মরদেহ উত্তোলন
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিসিএস ক্যাডারসহ প্রথম শ্রেণির কর্মকর্তাদের …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬