শোক দিবসে পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

১৫ আগস্ট ২০২২, ১১:৪৫ AM
জাতীয় পতাকা টাঙাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে

জাতীয় পতাকা টাঙাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে © ফাইল ছবি

কিশোরগঞ্জের ইটনায় জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে বিদ্যুতায়িত হয়ে তারা মারা যান। 

দুই ভাই হলেন উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও বিজয় কর্মকার (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্য গুদামের সামনে হৃদয় অটো হাউজ নামে দোকান রয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে দোকানে স্টিলের পাইপে জাতীয় পতাকা টাঙাতে যান বিজয়। এ সময় ওপরে থাকা বৈদ্যুতিক তারে স্টিলের পাইপ লেগে গেলে স্পৃষ্ট হন তিনি।

আরো পড়ুন: শোকের মাস উপলক্ষে বেরোবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিজয়কে বাঁচতে গিয়ে হৃদয়ও বিদ্যুতায়িত হন। তাদের সেখান থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদেহ তাদের বাড়িতে পাঠানো হয়েছে।

পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬