গোপনে স্কুলছাত্রীদের ভিডিও করে টিকটকে, নিষেধ করায় শিক্ষককে মারধর

১২ আগস্ট ২০২২, ১১:২০ AM
মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লী উচ্চ বিদ্যালয়

মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লী উচ্চ বিদ্যালয় © ফাইল ছবি

গোপনে স্কুলছাত্রীদের দৃশ্য ধারণ করে টিকটক ভিডিও তৈরি করছিল তারা। সঙ্গে উত্ত্যক্তও করছিল ছাত্রীদের। এর প্রতিবাদ করায় স্কুলের কয়েকজর বখাটে ছাত্রের হাতে মারধরের শিকার হয়েছেন শিক্ষক। লিখিত অভিযোগের পর বৃহস্পতিবার (১১ আগস্ট) ছোরাসহ মামুন মিয়া (১৭) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত এক ছাত্রকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লী উচ্চ বিদ্যালয়ে গত সোমবার এ ঘটনা ঘটেছে। আটক মামুন উত্তর আয়নাপুর গ্রামের বাসিন্দা। সে পড়ালেখার সঙ্গে যুক্ত নয়।

লিখিত অভিযোগ ও স্থানীয়রা জানান, নবম শ্রেণির ছাত্রসহ বেশ কয়েকজন গোপনে ছাত্রীদের ছবি তুলে টিকটক ভিডিও তৈরি করে ছড়িয়ে দিয়ে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করছে। নিষেধ করার পরও তারা বন্ধ করেনি। গত সোমবার বিকেলে মোবাইল ফোনে বিদ্যালয়ের ছাত্রীদের ছবি তুলতে থাকে তারা। সহকারী শিক্ষক মনিরুল ইসলাম নিষেধ করলে তাঁকে গালাগাল ও মারধর করে।

আরো পড়ুন: পদ হারালেন শেকৃবি ছাত্রলীগের সেই দুই নেতা

বৃহস্পতিবার বিদ্যালয়ে সালিশে সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলামসহ বিদ্যালয়ের কমিটি, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত হন। এ সময় অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশ। ভুক্তভোগী শিক্ষক বলেন, সালিশে ছাত্রের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে আসে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence