বাসে হারানো লাখ টাকার মালিক খুঁজতে ফেসবুকে পোস্ট দিল পুলিশ

১১ আগস্ট ২০২২, ০২:১৩ PM
টাকার মালিক খুঁজতে ফেসবুকে পোস্ট দিল পুলিশ

টাকার মালিক খুঁজতে ফেসবুকে পোস্ট দিল পুলিশ © ফাইল ছবি

রাজধানীর উত্তরা থানা এলাকায় একটি বাস থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এই টাকার প্রকৃত মালিককে খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি দেওয়া হয়েছে।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে মো. ফারুক নামের একজন যাত্রী থানায় এক লাখ টাকা জমা দিয়ে বলেন, তিনি বোর্ডবাজার থেকে গুলিস্তান-গাজীপুর পরিবহনের একটি বাসে ঢাকায় আসার পথে এই টাকা পান। তিনি আদর্শ নাগরিক হিসেবে সততার পরিচয় দিয়ে প্রকৃত মালিকের জন্য এই টাকা থানায় জমা দিয়েছেন। 

এই ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

ডিএমপি জানায়, কুড়িয়ে পাওয়া এই টাকা উত্তরা পূর্ব থানা পুলিশের হেফাজতে রয়েছে। টাকার প্রকৃত মালিককে উত্তরা পূর্ব থানায় গিয়ে যোগাযোগ করতে হবে।

ট্যাগ: পুলিশ
সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত
  • ১৯ এপ্রিল ২০২৬
২৫ এপ্রিল নয়, মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরু নিয়ে যা জান…
  • ১৯ এপ্রিল ২০২৬
তা’মীরুল মিল্লাতের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৯ এপ্রিল ২০২৬
জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাতের
  • ১৯ এপ্রিল ২০২৬