বাসচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

২৮ জুলাই ২০২২, ০৩:২৬ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে সাদ্দাম মার্কেট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত হাবিবা ইসলাম মিথিলা (১৭) সাইনবোর্ড এলাকার তামিরুল মিল্লাত মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানা পুলিশ মিথিলাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো: আরিফুর রহমান জানান, যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় শীতল পরিবহনের একটি বাস মিথিলাকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় পেছনে বসা মিথিলা সড়কে ছিটকে পড়লে ওই বাসের নিচেই চাপা পড়ে সে।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান আরিফুর।

নিহত মিথিলার বন্ধু মোটরসাইকেল চালক মো: শরিফুল ইসলাম জানান, ‍যাত্রাবাড়ীর শেখপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত মিথিলা। তার বাবার নাম মোহাম্মদ আলী। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর।

শরিফুল আরও জানান, তিনি মিরপুর এলাকায় থাকেন। আজ সকালে ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জের চাষাড়ায় যান। সেখান থেকে ফেরার পথে সাইনবোর্ড এলাকা থেকে মিথিলাকে মোটরসাইকেলে তুলে নেন তিনি।

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬