ক্লাসে শ্লীলতাহানির পর শিক্ষিকাকে ছাত্র বললেন, ৫ মিনিটে বের হতে

০১ জুলাই ২০২২, ০৯:১৭ AM
চাষাঢ়ায় এক শিক্ষিকাকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে

চাষাঢ়ায় এক শিক্ষিকাকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে © প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের চাষাঢ়ার একটি স্কুলের এক শিক্ষিকাকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুলের সাবেক শিক্ষার্থীকে আটক করেছে নারায়ণগঞ্জ মডেল থানা পুলিশ। ওই তরুণের নাম তারিক হাসান (২২)।

জানা গেছে, গত ২৩ জুন ওই ঘটনা ঘটলেও বিব্রতকর বলে স্কুল কর্তৃপক্ষ তা চেপে রেখেছিল। তবে শেষ পর্যন্ত তা সবাই জেনে ফেলেন। ভুক্তভোগী স্কুলের নিয়মিত সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

মামলার বিবরণীতে জানা গেছে, আটক তারিক হাসান ২০১৭ সালে ওই স্কুলের শিক্ষার্থী ছিলেন। তখন থেকেই নানাভাবে শিক্ষিকাকে উত্ত্যক্ত করতেন। শিক্ষিকা বিষয়টি যেন ঘোলাটে না হয়, সেজন্য মেনে নেন। গত ২৩ জুন হঠাৎ স্কুলে পরীক্ষা চালাকালীন ক্লাসে তারিক প্রবেশ করেন। ৫ মিনিটের মধ্যে ওই শিক্ষিকাকে ক্লাস হতে বের হতে বলেন তিনি।

আরো বলুন: বিদ্যালয়ে গিয়ে উধাও ছাত্রী, খোঁজ মিলছে না শিক্ষকেরও

এ সময় শিক্ষিকা বের হতে অস্বীকৃতি জানালে  তারিক তাকে পানি ভর্তি বোতল দিয়ে আঘাত করেন। একপর্যায়ে পোশাক ধরে টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করেন। তখন তার চিৎকারে শিক্ষকরা এসে তাকে উদ্ধার করেন। পরে তারিককে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তারিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

সদর থানার থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান সাইদ বলেন, এ ঘটনায় তারিক (২২) নামে তরুণকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন মামলার পর আদালতে পাঠানো হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬