ধর্ষণের অভিযোগ মালয়ালম অভিনেতা বিজয়ের বিরুদ্ধে

২৭ জুন ২০২২, ০৬:৪২ PM
বিজয় বাবু

বিজয় বাবু © সংগৃহীত

জনপ্রিয় মালয়ালম অভিনেতা-প্রযোজক বিজয় বাবুর বিরুদ্ধে অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদও করা হয়েছিল এই তারকাকে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

মালয়ালম ইন্ডাস্ট্রির ওই অভিনেত্রীর দাবি, নিজের অ্যাপার্টমেন্টে একাধিকবার বিজয় তাকে ধর্ষণ করেছেন এবং যৌন নিপীড়ন চালিয়েছেন। ভালো কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েই একাধিকবার তাকে ধর্ষণ করা হয়।  ধর্ষণের অভিযোগ দায়েরের পর সামাজিক মাধ্যমে ওই অভিনেত্রীর নাম প্রকাশ্যে আনেন বিজয় বাবু।

পড়ুন: এবার ‘খ’ ইউনিটে সেরাদের কাতারে নেই মাদ্রাসা শিক্ষার্থীরা

এর আগে একই মামলায় কেরালা হাইকোর্ট থেকে অন্তর্র্বতীকালীন জামিন পান বিজয়। তখন আদালত তাকে রাজ্য থেকে বাইরে যেতে পারবেন না বলে নির্দেশনা দেয়। তার পাসপোর্টও জমা রাখা হয়েছে।  

জ্বালানি সংকটে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে ইউরোপ
  • ২০ এপ্রিল ২০২৬
সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষা…
  • ২০ এপ্রিল ২০২৬
নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬
আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬