পুতুলকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

২৭ জুন ২০২২, ০৮:৩৮ AM
রুমন সরকার রনি

রুমন সরকার রনি © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ জুন) সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ পৌর এলাকার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুমন সরকার রনি সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে। রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম।

ইফতেখারুল জানান, গত শনিবার (২৫ জুন) রাত ৯টা ২৫ মিনিটে রুমন সরকার রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে মানহানিকর (কটূক্তি) একটি পোস্ট দেন। এই অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে রুমন সরকারকে গ্রেফতার করে।

আরও পড়ুন: পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নেয়া সেই যুবক গ্রেফতার

তিনি বলেন, এ ঘটনায় রুমন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল বাদী হয়ে এই মামলা করেন। সোমবার সকালে রুমনকে আদালতে হাজির করা হবে।

নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬
অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬