পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নেয়া সেই যুবক গ্রেফতার

২৬ জুন ২০২২, ০৬:১৯ PM
স্ক্রু খুলছেন সেই যুবক

স্ক্রু খুলছেন সেই যুবক © সংগৃহীত

পদ্মা সেতুর রেলিংয়ের স্ক্রু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা যুবক বায়েজিদ তালহাকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সিআইডির সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ  রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়েছে।

মামুন খান নামে একটি ফেসবুক আইডি থেকে ৩১ সেকেন্ডের ওই ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওতে দেখা যায় পদ্মা সেতুতে লাগানো স্ক্রু খুলে নিচ্ছেন এক যুবক। ভিডিওটির ক্যাপশনে লিখেন, আমাদের আবেগ নিয়ে খেলতাছে ভাইটা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। এর আগে ওই যুবকের এমন কাণ্ড দেখে অনেকেই তার শাস্তি দাবি করেছেন। এদিকে রোববার সন্ধ্যায়  ওই যুবককে গ্রেফতারের বিষয়টি জানা যায়।

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬