মুন্সীগঞ্জে ২ স্কুলছাত্রী অপহরণের সময় নারী আটক

২৩ জুন ২০২২, ১০:৩৬ AM
এক নারী সদস্যকে আটক

এক নারী সদস্যকে আটক © সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই স্কুলছাত্রীকে অপহরণের সময় অপহরণকারী দলের এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ওই দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। বুধবার (২২ জুন) দুপুরে ঝেলার চিত্রকোট ইউনিয়নের বরাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

অপহরণকারী শিল্পী আক্তার (৩০) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় শাপলা জোড় গ্রামের মো. পানা হাওলাদারের মেয়ে। 

এদিকে উদ্ধারকৃত জ্যোতি দাস (১২) ও জুই দাস (১২) উপজেলার শেখরনগর মনিপাড়া গ্রামের প্রবাসী শ্রীকান্ত দাস ও জয় চরণ দাসের মেয়ে। তারা উত্তর শেখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জ্যোতি ও জুই বুধবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ির দিকে রওনা হয়। পথে অপহরণকারী চক্রের সদস্য শিল্পী আক্তার মিথ্যা প্রলোভনে দুই স্কুলছাত্রীকে একটি অটোগাড়িতে উঠায়। জ্যোতির কান থেকে স্বর্ণের দুল খুলে নেন তিনি। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর সহযোগিতায় চিত্রকোট ইউনিয়নের বরাম বাজার এলাকা থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধারসহ শিল্পী আক্তারকে আটক করে শেখরনগর তদন্ত কেন্দ্র পুলিশ।

আরও পড়ুন: হাসপাতালে রক্ত দিতে এসে প্রাণটাই গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের।

এ বিষয়ে উত্তর শেখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা এতো সচেতন করার পরও এরকম ঘটনা ঘটছে। এর আগেও এরকম ঘটনা ঘটেছিল। ছাত্রীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে গলার ও কানের স্বর্ণের জিনিস নিয়ে পালিয়ে যায়।

সিরাজদিখান থানার ওসি মো. মিজানুল হক জানান, বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী জ্যোতি ও জুইকে অপহরণ করে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এত…
  • ১১ এপ্রিল ২০২৬
সাকিবকে লম্বা সময়ের জন্য পেতে আশাবাদী প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন সেই সিথী
  • ১১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনির শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যা জানা গেল
  • ১১ এপ্রিল ২০২৬
close