হাসপাতালে রক্ত দিতে এসে প্রাণটাই গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

২২ জুন ২০২২, ১১:১৬ PM
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল © ফাইল ছবি

এক রোগীকে রক্ত দেওয়ার পরে মাথা ঘুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে শাহরিয়ার শুভ (২৫) নামে এক যুবকের। বুধবার (২২ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত শুভর বাড়ি সাভারে। তিনি স্থানীয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুভকে নিয়ে যাওয়া বন্ধু মো. রাকিব হোসেন জানান, তাদের বাড়ি সাভারের উলাইল এলাকায়। তাদের পাশাপাশি বাড়ি শুভদের। রাকিবের ছোটবোন তানজিলা বাতজ্বরে আক্রান্ত। ২০ দিন যাবৎ সে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। তাকে রক্তদানের জন্যই বন্ধু শুভকে সঙ্গে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের দ্বিতীয় তলায় রক্ত দেওয়ার পর সিঁড়ির পাশে বসে ছিলেন শুভ। তাকে রেখে রাকিব ৫ তলায় রোগীর কাছে যান। সেখান থেকে আবার দ্বিতীয় তলায় এসেই শুনতে পান, মাথা ঘুরে ভবনের নিচে পড়ে গেছেন শুভ।  

তিনি আরও জানান, শুভকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

রাকিবের দেওয়া তথ্যমতে, শুভর বাবার নাম গোলাম মওলা রিপন। স্থানীয় একটি ভার্সিটিতে পড়তে তিনি। পাশাপাশি অনলাইনে কাজ করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, শুভর মরদেহটি মর্গে রাখা হয়েছে।

কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দে…
  • ১১ এপ্রিল ২০২৬
সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
close