শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক

১৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ AM
আটক মো. সেলিম মিয়া

আটক মো. সেলিম মিয়া © গ্রেপ্তার

শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া (৩৪) নামের এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে সোমবার (১৬ নভেম্বর) ময়মনসিংহ জেলার শ্রীবরদী উপজেলার বাবলাকোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সেলিম মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি মো. ওয়াদুদ মিয়ার ছেলে। আটকের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সেলিম মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, মানব পাচার চক্রের সঙ্গে শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের মো. স্বপন ও বৈষ্ঠমপাড়া গ্রামের ম. সুমনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও বিষয়টি অধিকতর তদন্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানিতে আদালতে পরীমনি
  • ১৭ নভেম্বর ২০২৬
নারী রিসিপশনিস্ট নিয়োগ দেবে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ …
  • ১৭ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক
  • ১৭ নভেম্বর ২০২৬
স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ১৭ নভেম্বর ২০২৬
পর্যটন কার্নিভালের জন্য ঝাউগাছ কাটার অভিযোগ, পর্যটন কর্পোরে…
  • ১৭ নভেম্বর ২০২৬
আজ ‘আনফ্রেন্ড’ করার দিন
  • ১৭ নভেম্বর ২০২৬