একসঙ্গে বিষপানে প্রেমিকার মৃত্যু, চিকিৎসাধীন প্রেমিকের বিরুদ্ধে মামলা

২১ জুন ২০২২, ১১:৩৯ AM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন টগর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন টগর © সংগৃহীত

যশোরের চৌগাছায় কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক-প্রেমিকা। এতে প্রেমিকা মীম (১৪) মারা গেছে। এ ঘটনায় হত্যার অভিযোগে প্রেমিক টগর, তাঁর ভাই ও মায়ের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর মা। রোববার যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন পারভীন বেগম।

প্রেমিক টগর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার বিকেলে বিষয়টি জানান বড় ভাই সাগর হোসেন। গত ৮ জুন সকালে উপজেলার জগদীশপুর-মির্জাপুর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

মীম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আনোয়ার হোসেনের মেয়ে। জগদীশপুরে মায়ের সঙ্গে মামা বাড়িতে থেকে লেখাপড়া করত সে। ৮ জুন পরীক্ষার আগে বিদ্যালয়ের পেছনে সে ও তার টগর কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টার করে।

আরো পড়ুন: ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ পোস্ট দিয়ে আত্মহত্যার চেষ্টা ঢাবি ছাত্রীর

১০ জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় মীম। যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ মামলার অভিযোগটি গ্রহণ করে এজাহার হিসেবে নেওয়ার জন্য চৌগাছা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, উভয়ে একসঙ্গে আগাছানাশক পান করার পর প্রায় ৩০ মিনিট পরীক্ষা দিয়ে মীম অসুস্থ হয়ে পড়ে। টগর পুরো পরীক্ষা দেয়। মীমকে হাসপাতালে নেন শিক্ষকেরা। পরিবারের সদস্যরা হাসপতালে নেন টগরকে। টগর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তাঁর বড় ভাই ছবি এবং হাসপাতালে ভর্তির রেজিস্টারের কপিও দিয়েছে।

একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬