বখাটেদের উৎপাতে অতিষ্ট হয়ে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

১৮ জুন ২০২২, ১১:১৯ AM
কলেজের এক অনুষ্ঠানে শর্মিলা আকতার মীম

কলেজের এক অনুষ্ঠানে শর্মিলা আকতার মীম © ফাইল ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে বখাটেদের উৎপাতে শর্মিলা আকতার মীম নামে এক কলেজছাত্রীর ‘আত্মহত্যা’ করেছেন। এ ঘটনার একদিন পর কলেজছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত তানভীর ও তার বাবাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, বখাটেদের উৎপাত সইতে না পেরে বৃহস্পতিবার সকালে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন কলেজছাত্রী মিম। এর একদিন পর শুক্রবার রাতে বাবা মূল অভিযুক্ত তানভীর আহম্মেদ ও তার বাবা স্কুলশিক্ষক মো. নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা করেছেন।

এনামুল হক জানান, বৃহস্পতিবার রাতে ময়নাতদন্তের পর মিমের মরদেহ ইন্দুরকানির পত্তাশি গ্রামে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

কলেজছাত্রী মিমের মা রুমা বেগম বলেন, ‘ওরা আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। শুধু ফোনে হুমকি নয়, ব্ল্যাকমেইল করে তার চরিত্র হননের চেষ্টা করেছে। আমি আমার মেয়ের হত্যার প্ররোচনাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।’

ওসি এনামুল হক হানান, অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে আইনি নোটিশ
  • ২৩ এপ্রিল ২০২৬
‎১৭ বছরে পা দিল রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জি…
  • ২৩ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধীদলের সমন্বয়ে কমিটি গ…
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
সংশোধিত বদলি নীতিমালা জারি নিয়ে বড় খবর দিল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
নতুন মেডিকেল কলেজ স্থাপনের চেয়ে গুরুত্বপূর্ণ পুরোনোগুলোর আন…
  • ২৩ এপ্রিল ২০২৬