ছাত্রীকে অশালীন কথা বলার অডিও ফাঁস, বরখাস্ত হলেন শিক্ষক

১০ জুন ২০২২, ০৮:৪৫ AM
এক স্কুলছাত্রীকে ফোনে শিক্ষকের অশালীন কথাবার্তার অডিও ফাঁস হয়েছে

এক স্কুলছাত্রীকে ফোনে শিক্ষকের অশালীন কথাবার্তার অডিও ফাঁস হয়েছে © প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের পাগলায় এক স্কুলছাত্রীকে ফোনে শিক্ষকের অশালীন কথাবার্তার অডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পাগলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মাসুদ রানা গণিতের শিক্ষক।

গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিওটি ভাইরাল হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজেন্দ্রনাথ বলেন, আপত্তিকর প্রস্তাব ও অডিও ফাঁসের সত্যতা স্বীকার করেছে ওই শিক্ষক। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। স্থায়ীভাবে বরখাস্ত করা হতে পারে তাকে। 

ফাঁস হওয়া প্রায় ৬ মিনিটের অডিওতে শোনা যায় মাসুদ রানা এক ছাত্রীকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছেন। মেয়েটি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। ভিডিও কলে আপত্তিকর বিষয়ে সাড়া দেওয়ার প্রস্তাবও দেন। অডিও ফাঁস হওয়ার পর স্কুলে এসে ছাত্র-ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করে। 

এক শিক্ষার্থী বলে, মাসুদ রানার বিরুদ্ধে আগেও একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ আছে। সবাই জানলেও মানসম্মান যাওয়ার ভয়ে প্রকাশ করে না। ছাত্রীদের ক্লাসে, কোচিংয়ে এবং মোবাইলে আপত্তিকর প্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া না দিলে নম্বর কমিয়ে দেওয়াসহ নানাভাবে ভয়ভীতি দেখান।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মাসুদ রানা সংবাদিকদের বলেন, ‘আমি ভুল করে ফেলেছি, বিষয়টি নিয়ে খুব চাপে আছি।’

অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • ২৫ মার্চ ২০২৬
যুদ্ধবিরতি আলোচনার ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান
  • ২৫ মার্চ ২০২৬
৬০ দিনের মধ্যে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্রি…
  • ২৫ মার্চ ২০২৬
২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গাল…
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পদ সংখ্যা কমছে 
  • ২৫ মার্চ ২০২৬
আগুনে পুড়ল চার পরিবারের ঘর
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence