পরীক্ষা দিতে চাপ দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

০৬ জুন ২০২২, ০৫:০৪ PM
স্কুলছাত্রীর বিষপান

স্কুলছাত্রীর বিষপান © প্রতীকী ছবি

পরীক্ষা দিতে পরিবার থেকে চাপ দেয়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার (৬ জুন) সকালে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের রৌয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

 ওই কিশোরীর নাম শর্মি সরকার। সে খালিয়াজুরী উপজেলার সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম হরিসুন্দর সরকার। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

শর্মির বাবা হরিসুন্দর সরকারের বরাত দিয়ে ওসি জানান, শর্মি নিয়মিতভাবে চলতি অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছিল। সোমবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। কিন্তু কোনো কারণে সে পরীক্ষা দিতে চাচ্ছিল না। পরীক্ষা দিতে তাকে পরিবার থেকে চাপ প্রয়োগ করা হয়। সকাল ৯টার দিকে সে নিজ ঘরে ইঁদুর নিধনের বিষপান করে।

তিনি আরো বলেন,ঘটনা তদন্ত করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।

 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence