তরুণীকে হেনস্তাকারী ওই নারী পেশায় ঘটক, একাধিক নামে পরিচিত তিনি

৩০ মে ২০২২, ১২:১৪ PM
গ্রেফতারকৃত নারী

গ্রেফতারকৃত নারী © সংগৃহীত

নরসিংদী রেলওয়ে স্টেশনে ‘আধুনিক’ পোশাক পরিধানের অজুহাতে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্তার ঘটনার মূল অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেফতারকৃত ওই নারী পেশায় একজন ঘটক বলে জানা গেছে। নরসিংদী সদরের উপজেলা মোড় এলাকায় থাকেন। ওই নারীর নাম মার্জিয়া আক্তার তবে শিলা, শায়লা এরকম একাধিক নামে বিভিন্ন জায়গায় পরিচিত তিনি।

রোববার দিবাগত রাতে জেলার শিবপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (৩০ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান। 

এর আগে, গত ১৮ মে (বুধবার) ভোর সোয়া ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণী ‘আধুনিক’ পোশাক পরায় হেনস্তার শিকার হন। এ সময় তার সঙ্গে দুই বন্ধুও ছিলেন। 

এরপর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গত ২০ মে (শুক্রবার) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে মো. ইসমাইল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সবশেষ, রোববার দিবাগত রাতে নরসিংদীর শিবপুর এলাকায় বোনের বাড়ি হতে গ্রেপ্তার হন মার্জিয়া আক্তার ওরফে শিলা। 

র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান বলেন, অভিযুক্ত মার্জিয়া পেশায় ঘটক। তিনি একেক জায়গায় একেক নাম-পরিচয় ব্যবহার করতেন। যার ফলে শিলা, শায়লা ইত্যাদি নামে তিনি পরিচিত। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মার্জিয়া আক্তার। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • ২৫ মার্চ ২০২৬
যুদ্ধবিরতি আলোচনার ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান
  • ২৫ মার্চ ২০২৬
৬০ দিনের মধ্যে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্রি…
  • ২৫ মার্চ ২০২৬
২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গাল…
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পদ সংখ্যা কমছে 
  • ২৫ মার্চ ২০২৬
আগুনে পুড়ল চার পরিবারের ঘর
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence