যুদ্ধবিরতি আলোচনার ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান

২৫ মার্চ ২০২৬, ০২:৪৮ PM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরুর যে দাবি করেছেন, তা খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি উড়িয়ে দিয়েছেন।

বুধবার (২৫ মার্চ) ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট কর্নেল জোলফাঘারি বলেন, ‘হ্যাঁ, তারা আলোচনা করছে বটে, তবে ইরানের সঙ্গে নয়। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা নিজেদের মধ্যে নিজেদের যুদ্ধ নিয়ে আলোচনা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে চাই, নিজেদের ব্যর্থতাকে চুক্তি বলে চালানোর চেষ্টা বাদ দিন।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিন ধরে সংলাপ চলে, যা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, আইআরজিসি শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। এছাড়া ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

সমান্তরালে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। যুদ্ধ শুরু থেকে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ—সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমানে মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানকে ১৫ দফার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে। তবে লেফটেন্যান্ট কর্নেল জোলফাঘারি স্পষ্টভাবে বলেছেন, ‘যুদ্ধের প্রথম দিন থেকেই আমাদের অবস্থান একটাই; আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো বনিবনা হবে না; এখনও না এবং কখনও না।”

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9