হোয়াটসঅ্যাপে ছাত্রীকে অশ্লীল ছবি পাঠিয়ে তিনজন ফাঁসলেন একসঙ্গে

৩০ মে ২০২২, ০৮:৫০ AM
বগুড়ায় তিন যুবককে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত

বগুড়ায় তিন যুবককে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত © ফাইল ছবি

এডিট করা অশ্লীল ছবি হোয়াটসঅ্যাপে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে পাঠাতেন কয়েকজন যুবক। বগুড়ায় এ সংক্রান্ত মামলায় তিন যুবককে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের আট লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার (২৯ মে) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আলাদা দুই ধারায় এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শুভাশিষ রায় কনক, শিহাবুর রহমান ওরফে শিহাব ও আরিফুল ইসলাম আলিফ। তারা সবাই বগুড়ার বাসিন্দা। রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির ছিলেন। পরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে তাদের।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৯ সালের ৩ আগস্ট একাদশ শ্রেণির এক ছাত্রীর হোয়াটসঅ্যাপে তার ছবি এডিট করে পাঠানো হয়। এরপর তাকে দেখা করতে বলে অশ্লীল প্রস্তাব দেওয়া হয়। পরে মেয়েটির কাছে ২০ হাজার টাকা দাবি করে তারা। টাকা না দিলে ছবি ভাইরাল করা হবে বলে হুমকি দেয়। এসব ছবি ছাড়া হয় সামাজিক মাধ্যমে।

আরো পড়ুন: মেয়েকে উত্ত্যক্তকারী যুবককে তাড়িয়ে পেটাচ্ছেন মা, ভিডিও ভাইরাল

এ ঘটনায় মেয়েটির বাবা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হলেও পরে পুলিশের তদন্তে ওই তিনজনের সম্পৃক্ততা বেরিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর আদালতে বিচার শুরু হয়। নয়জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করলেন আদালত।

রায়ে তিন আসামির প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। আরেক ধারায় প্রত্যেককে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। এই সাজা একটার পর একটা কার্যকর হবে বলে জানিয়েছে বিচারক।

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬