ফেসবুকে আপত্তিকর ছবি, কলেজছাত্রীর আত্মহত্যা

২৮ মে ২০২২, ০১:২৪ PM

© প্রতীকী ছবি

ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশ করায় অপমান সইতে না পেরে নেত্রকোনায় সোনিয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ মে) সকালে উপজেলার পাগলী গ্রামে এই ঘটনাটি ঘটেছে। সোনিয়া ওই গ্রামের খোকন মিয়ার মেয়ে এবং মোহনগঞ্জ মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

ফেসবুকে আপত্তিকর ছবি দেওয়া ওই বখাটে পার্শ্ববর্তী বাসাউড়া গ্রামের কান্দারবাড়ির হারিছ মিয়ার ছেলে গার্মেন্টকর্মী শাকিল (২২)। ছাত্রীর বাবা খোকন মিয়া শুক্রবার বিকেলে শাকিলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

জানা গেছে,  বেশ ক'বছর ধরে গার্মেন্টকর্মী শাকিল সোনিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে বন্ধুদের নিয়ে কৌশলে জোরপূর্বক ওই ছাত্রীর আপত্তিকর ছবি তুলে শাকিল। সম্পর্কে জড়াতে না চাইলে প্রতিশোধ নিতে ফেসবুকে সোনিয়ার সেই ছবি ছড়িয়ে দেয় শাকিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিব্রতকর অবস্থায় পড়ে পরিবারটি। সর্বশেষ বিভিন্ন কথাবার্তা লিখে সোনিয়াকে হুমকি দেয় শাকিল। ফলে লোকলজ্জা এড়াতে আত্মহননের পথ বেছে নেয় সোনিয়া। শুক্রবার সকালে নিজ কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় সোনিয়া। দরজা ভেঙে লোকজন তাকে ঘরের একটি আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাকিলের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence