জোর করে শিক্ষার্থীকে বিয়ে, ২১ দিন পর ঝুলন্ত লাশ উদ্ধার

২৫ মে ২০২২, ০৩:৩২ PM
মৃত আলো খাতুন

মৃত আলো খাতুন © ফাইল ছবি

জোর করে বিয়ে দেয়ায় নাটোরের সিংড়ার বিয়ের ২১ দিন পর আলো খাতুন (১৯) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বামিহাল গ্রামে তার বাবার বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

আলো খাতুন একই গ্রামের আইয়ুব আলীর মেয়ে। তিনি ২০২১ সালে বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ঈদুল ফিতরের পরদিন গত ৪ মে আলো খাতুনের বাবা-মা বাবা তার মতামত উপেক্ষা করে রাজশাহী পুঠিয়ার ঝলমলিয়া গ্রামের এক বিকাশ এজেন্ট ম্যানেজারের সাথে তার বিয়ে দেন। ওই দিন বিয়ে পড়ানো সম্পন্ন হলেও আনুষ্ঠানিকতা না হওয়াই আলো খাতুন তার বাপের বাড়িতেই ছিলেন। মঙ্গলবার রাত ১০ টার দিকে তার শয়ন ঘরে আলো খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ২০ দিন আগে মেয়েটির বিয়ে হলেও অনুষ্ঠান না  হওয়ায় তিনি বাবার বাড়িতেই ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলো খাতুন আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন এখন পর্যন্ত সঠিক কোন তথ্য জানা সম্ভব হয়নি। ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়ায় তিনি আত্মহত্যা করেছেন কিনা তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence