ছাত্রী নিবাসে কলেজছাত্রীর আত্মহত্যা, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

২৪ মে ২০২২, ০১:০৭ PM
সান-ই-জাহান জুয়েনার

সান-ই-জাহান জুয়েনার © ফাইল ছবি

ছাত্রী নিবাস সরকারি বরিশাল কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী সান-ই-জাহান জুয়েনার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মে) রাত ৯টার দিকে সরকারি ব্রজমোহন কলেজের মসজিদ গেট সংলগ্ন আইনুন ভিলা ছাত্রী নিবাসের ৪০৪ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সান-ই-জাহান জুয়েনা পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামের মাসুম ফরাজী ও মোসাম্মৎ শিরিন দম্পতির মেয়ে।

অন্য ছাত্রীদের বরাত দিয়ে লোকমান হোসেন আরও বলেন, ওই কক্ষে জুয়েনা একা থাকত। বিকেলে তার কক্ষে খাবারও পৌঁছে দেয় ছাত্রী নিবাসের লোক। রাত ৯টার দিকে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেলে অন্য ছাত্রীরা দরজা খোলার জন্য বলে। কেউ দরজা না খোলায় সন্দেহ হলে ছাত্রী নিবাস কর্তৃপক্ষকে জানানো হয়। তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬
এলএনজি টার্মিনাল বিকল, ঢাকার যেসব এলাকায় কম থাকবে গ্যাসের চ…
  • ২১ এপ্রিল ২০২৬
মড়কে মুরগিশূন্য পোল্ট্রি খামার—বার্ড ফ্লু বলছেন খামারি, ভাই…
  • ২১ এপ্রিল ২০২৬
সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬