ছাত্রাবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

২৩ মে ২০২২, ১১:০৩ PM
সান ই জাহান জুয়েনা সরকারি বরিশাল কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী

সান ই জাহান জুয়েনা সরকারি বরিশাল কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী © প্রতীকী ছবি

বরিশাল নগরীর একটি ছাত্রাবাস থেকে সান ই জাহান জুয়েনা (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৯টায় নগরীর ব্রজমোহন কলেজের মসজিদের গেটের সামনের গলি আইনুন ভিলা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

সান ই জাহান জুয়েনা সরকারি বরিশাল কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল এলাকার মাসুম ফরাজীর মেয়ে। তিনি আইনুন ভিলার চতুর্থ তলার ৪০৪ নম্বর রুমে দেড় বছর ধরে ভাড়া ছিলেন।

আইনুন ভিলার কেয়ারটেকার মর্জিনা বেগম বলেন, সন্ধ্যার পর পর মেয়েদের চিৎকার শুনে দরজার ওপর থেকে দেখতে পাই ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছেন ওই ছাত্রী। পরে পুলিশকে কল দেই। কি কারণে আত্মহত্যা করছে বলতে পারবো না।

আইনুন ভিলার মালিক আইনুন বেগম বলেন, প্রায় দেড় বছর ধরে এই মেয়ে ভাড়া থাকে এখানে। কোনো সময় সন্দেহজনক বিষয় চোখে পড়েনি।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, দরজা ভেঙে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা না আত্মহত্যা সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃত ছাত্রীর হাতে ব্লেড দিয়ে কাটা অনেকগুলো দাগ লক্ষ্য করা গেছে। তার মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে কারণ উন্মোচন করা হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence