শিক্ষকের পিটুনিতে হাসপাতালে শিক্ষার্থী

২২ মে ২০২২, ০৪:২৬ PM
আহত শিক্ষার্থী সাইদুল

আহত শিক্ষার্থী সাইদুল © সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে শিক্ষকের পিটুনিতে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এক শিক্ষার্থীকে। রোববার দুপুরে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থী সাইদুল হক (১৫) ওই বিদ্যালয়ের দশম শ্রেণির (কারিগরি) ছাত্র।

আহত শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসা গ্রহণ করেছে বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন।

আহত শিক্ষার্থী জানায়, পাঠ চলাকালীন সময়ে অমনোযোগী থাকার কথা বলে শিক্ষক সাইফ হোসাইন বেত দিয়ে তাকে বেধড়ক পিটিয়েছেন।

শিক্ষক সাইফ হোসাইন বলেন, ‘‘পাঠ চলাকালীন সময়ে শ্রেণিকক্ষের পেছনের বেঞ্চে বসা সাইদুল হক উচ্চস্বরে হাসাহাসি ও গল্পগুজব করছিলো। তাকে ডেকে অন্য শিক্ষার্থীদের অসুবিধার কথা জানালে সে চোখ রাঙিয়ে বলে ‘আমি হাসাহাসি করলে আপনার কী সমস্যা।’ তাই মেরেছি।’’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চেয়ে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলেও কল রিসিভ করেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম।

ইরানে মার্কিন নৌ-অবরোধের কড়া সমালোচনা চীনের
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ১৪ এপ্রিল ২০২৬
গোয়েন্দা অপারেশনে অনভিজ্ঞ গফম্যানকে মোসাদের প্রধান করলেন ন…
  • ১৪ এপ্রিল ২০২৬
শিক্ষকদের শতভাগ উৎসব ভাতাকে ‘দায়িত্ব’ আখ্যা দিলেন শিক্ষামন্…
  • ১৪ এপ্রিল ২০২৬
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান উইডং বরখাস্ত
  • ১৪ এপ্রিল ২০২৬
বুয়েট বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, পদ ১৩, আবেদন শেষ ২৯…
  • ১৪ এপ্রিল ২০২৬