চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান উইডং বরখাস্ত

১৪ এপ্রিল ২০২৬, ০২:২২ PM
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান উইডং

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান উইডং © সংগৃহীত

চীনের শীর্ষ কূটনৈতিক প্যানেলে বড় ধরনের রদবদল ঘটিয়েছে বেইজিং। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সান উইডংকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা স্টেট কাউন্সিলের সিদ্ধান্তের বরাত দিয়ে মানবসম্পদ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক সংক্ষিপ্ত বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

তবে সান উইডংকে ঠিক কী কারণে বা কবে বরখাস্ত করা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, গত ১৩ মার্চ চীন সফররত ব্রুনাই ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকই ছিল সানের শেষ প্রকাশ্য রাষ্ট্রীয় কর্মসূচি। এর দুই দিন আগে তিনি পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত খলিল হাশমির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বৈঠক করেছিলেন।

আরও পড়ুন: ইসরায়েলের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাইলেই

বিশ্লেষকদের মতে, চীন সরকারে এই ধরনের আকস্মিক বরখাস্তের ঘটনা সাধারণত উচ্চ পর্যায়ের শৃঙ্খলামূলক ব্যবস্থার ইঙ্গিত দেয় এবং এর পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের খবর আসার নজির রয়েছে। সানের বরখাস্তের একই নোটিশে ন্যাশনাল রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর আন লুশেংকেও তার পদ থেকে সরিয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট শি জিনপিং ‘টাইগার অ্যান্ড ফ্লাইস’ (উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মকর্তা) নীতিতে ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। চীনের সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইনস্পেকশন ও ন্যাশনাল সুপারভাইজরি কমিশনের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর দেশটিতে ১০ লাখেরও বেশি দুর্নীতির ঘটনার তদন্ত করা হয়েছে এবং ৯ লাখ ৩৮ হাজার মানুষকে শাস্তির আওতায় আনা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থার তালিকায় ৬৯ জন প্রাদেশিক বা মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা এবং ৪,১৫৫ জন ব্যুরো পর্যায়ের কর্মকর্তাসহ কয়েক লাখ মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। সান উইডংয়ের বরখাস্ত হওয়াকে এই চলমান শুদ্ধি অভিযানেরই অংশ বলে মনে করা হচ্ছে।

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬