একই দিনে স্কুলপড়ুয়া দুই বান্ধবীর কীটনাশক খেয়ে ‘আত্মহত্যা’

২২ মে ২০২২, ০১:৪৪ PM
দুই বান্ধবীর কীটনাশক খেয়ে ‘আত্মহত্যা’

দুই বান্ধবীর কীটনাশক খেয়ে ‘আত্মহত্যা’ © ফাইল ছবি

পাবনার চাটমোহরে একই দিনে ২ ছাত্রী আত্মহত্যা করেছে। উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর গ্রামের দিনমজুর মোঃ জিল্লুর রহমানের মেয়ে হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী যুথী খাতুন (১৫) এবং একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সাইকেল মেকার মো. সাখাওয়াত হোসেনের মেয়ে পাইকপাড়া সিনিয়র আলীম মাদ্রাসা ৮ম শ্রেণীর ছাত্রী শাবানা খাতুন (১৫) শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ নিজ বাড়ীতে কীটনাশক সেবন করে।

জানা যায়,  বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তারা কীটনাশক ট্যাবলেট খেয়েছে বলে পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা শাবানা এবং যুথীকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা হাসপাতালে এবং পরে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে যুথী পথিমধ্যে মারা যায় এবং রাত ১০টার দিকে শাবানা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ব্যপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো. সজীব শাহরীন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ২ ছাত্রীর পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করলে আত্মহত্যার মূল কারণ জানা যাবে। তবে স্থানীয় একটি সূত্র জানায় প্রেমঘটিত কারণে যুথী এবং শাবানা আত্মহত্যা করতে পারে।

এ ব্যপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন জানান, যুথীর লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। রবিবার পাবনায় ময়না তদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে এবং শাবানার লাশ পাবনা সদর থানা পুলিশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence