জিন্স ও টপস পরায় রেলস্টেশনে তরুণীকে মারধর, যুবক আটক

২১ মে ২০২২, ১০:২৯ AM
নরসিংদীতে জিন্স ও টপস পরার কারণে এক তরুণীকে মারধর করা হয়

নরসিংদীতে জিন্স ও টপস পরার কারণে এক তরুণীকে মারধর করা হয় © ফাইল ছবি

নরসিংদীতে জিন্স ও টপস পরার কারণে এক তরুণীকে মারধরের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ মে) রাত ৮টার দিকে রেলস্টেশন এলাকা থেকে মো. ইসমাইল হোসেন নামে ওই যুবককে আটক করা হয়। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, তরুণীকে মারধরের ঘটনায় রাতে রেলস্টেশন এলাকায় সদর থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ইসমাইল হোসেনকে স্টেশন এলাকা থেকে আটক করা হয়েছে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে একাধিক দল। এতে জড়িত সবাইকে ধরা হবে।

আবুল বাসার আরও বলেন, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ওই ভিডিও দেখে ইসমাইলকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরো পড়ুন: পোশাকে আপত্তি তুলে রেলস্টেশনে তরুণীকে লাঞ্ছিত (ভিডিও)

এর আগে গত বুধবার নরসিংদী থেকে ঢাকা যাওয়ার পথে নরসিংদী রেলস্টেশনে ওই তরুণীকে হয়রানি ও মারধর করা হয়। জিন্স ও টপস পরায় ওই তরুণীকে মারধর করা হয় বলে জানা গেছে।

ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬
জাহাজ জব্দের পর মার্কিন ‘জলদস্যুতার’ তীব্র নিন্দা তেহরানের,…
  • ২০ এপ্রিল ২০২৬