সঙ্গীদের নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রলীগ নেতা শাওন, অতপর...

২০ মে ২০২২, ০৮:৫৪ AM
তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ

তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ © প্রতীকী ছবি

রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। একটি বাড়িতে বসে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। তাদের আজ জেলহাজতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন, পৌর এলাকার কালিগঞ্জ মাসিন্দা গ্রামের সুমন ও মোহনপুর উপজেলার মহব্বতপুর ভাতপাড়া গ্রামের হাফিজুর রহমান। সরনজাই ইউপির কাসারদীঘি গ্রামের বাসিন্দা শাওন।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি বাড়িতে বসে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজন মাদক হেরোইন সেবন করছে, এমন নির্ভরযোগ্য গোপন সংবাদ পায় পুলিশ। এর ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

আরও পড়ুন: বিসিএসে উত্তীর্ণ হয়ে বউকে তালাকের চেষ্টা, মামলায় কারাগারে জবি ছাত্র

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকালে জেলহাজতে পাঠানো হবে তাদের।

চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের পুষ্টির নামে পচা কলা বিতরণ
  • ০৮ এপ্রিল ২০২৬
বর্ষবরণ: যশোর শহরজুড়ে চলছে উৎসব আয়োজনের প্রস্তুতি
  • ০৮ এপ্রিল ২০২৬
close