ছাত্রীনিবাসে শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ মে ২০২২, ০৪:৫১ PM
ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার © সংগৃহীত

কুষ্টিয়ায় জান্নাত রহমান (২০) নামে এক শিক্ষার্থী ছাত্রীনিবাসে আত্মহত্যা করেছেন। বুধবার (১৮ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের বনপুড বেকারির এমএম ছাত্রীনিবাস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

জান্নাত রহমান মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার মো. জিল্লুর রহমানের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য মেসে থেকে কোচিং করতেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই জান্নাত তার প্রেমিকের সঙ্গে রাগারাগি করে আত্মহত্যার চেষ্টা করে আসছিলেন। গতকাল রাত ১টা পর্যন্ত তার বান্ধবীরা তার সঙ্গে ছিল। পরে সবাই ঘুমাতে যান। সকালে উঠে বান্ধবীরা তাকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। পরে তারা আশপাশের লোকজনদের ডেকে দরজা ভেঙে তাকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। থানায় খবর দেওয়া হলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence