গলায় ফাঁস দিয়ে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুলছাত্রের আত্মহত্যা

১৪ মে ২০২২, ০৩:৫১ PM
অভিমান করে আত্মহত্যা করে

অভিমান করে আত্মহত্যা করে © প্রতীকী ছবি

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় আরহাম আহমেদ সাদ (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।

আজ শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এলিফ্যান্ট রোডের ৩৫৫ /এ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত সাদের বাবা ব্যবসায়ী আহমেদ হোসেন শামীম জানান, তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। এলিফ্যান্ট রোডে নিজেদের ৬ তলা বাড়ির ৪ তলায় থাকেন তারা। সকালে সাদের মা নাশতা করার জন্য ডাকে সাদকে। নাশতা করতে না চাওয়ায় তার মা তাকে বকাঝকা করে। এতে অভিমান করে সে রুমের দরজা বন্ধ করে দেয়। প্রায় আধা ঘণ্টা পর তার মা তাকে আবার ডাকতে গেলে কোনো সাড়াশব্দ পায় না। তখন দরজা খুলে তাকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়েছে বলে স্বজনরা দাবি করছে। বিস্তারিত তদন্তের জন্য নিউমার্কেট থানা-পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

নতুন মেডিকেল কলেজ স্থাপনের চেয়ে গুরুত্বপূর্ণ পুরোনোগুলোর আন…
  • ২৩ এপ্রিল ২০২৬
সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আওয়ামী আমলের সব সার ডিলার বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী,…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে ছয় সাংবাদিককে হেনস্তার ঘটনায় ডাকসুর প্রতিবাদ 
  • ২৩ এপ্রিল ২০২৬
শীর্ষ নেতাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ বৈছাআ মুখপাত…
  • ২৩ এপ্রিল ২০২৬