আওয়ামী আমলের সব সার ডিলার বাতিল

২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪০ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৪ PM
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন চিফ হুইপ

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন চিফ হুইপ © সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ লবিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সংবাদ সম্মেলনে চিফ হুইপ মনি জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের একটি কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানীমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে এই বিষয়ে সংসদে বিরোধীদলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখেন। পরে সংসদে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব পাস হয়।

চিফ হুইফ নুরুল ইসলাম মনি আরও বলেন, ফ‍্যাসিস্ট আমলের ডিলাররা নানা রকম অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছে, সার আত্মসাত করছে। এতে কৃষকরা ঠিক মতো সার পাচ্ছে না। কৃষক যাতে ঠিকমতো সার পায় তার জন‍্যই এই উদ‍্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র এমপি শেখ মজিবুর রহমান ইকবাল ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬