পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল: পরিবহনমন্ত্রী

২২ এপ্রিল ২০২৬, ০২:০২ PM
পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম © টিডিসি ফটো

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল। বুধবার (২২ এপ্রিল) পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত রবিবার রাত আটটায় বনানীতে বিআরটিএ কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। রাত ১০টা পর্যন্ত চলা এই বৈঠকে বিআরটিএ কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে বাসের ভাড়া বৃদ্ধির বিভিন্ন প্রস্তাব ও যৌক্তিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, দেশে দীর্ঘদিন ধরে তেলের দাম এক টাকা বাড়লে বা কমলে কিলোমিটারপ্রতি ভাড়া এক পয়সা সমন্বয়ের রীতি প্রচলিত রয়েছে। সেই হিসেবে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় বাস ভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে পরিবহন মালিকরা এই হিসেবে আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, ২০২২ সালের পর বাসের পরিচালনা ব্যয় আর বিশ্লেষণ করা হয়নি। ডলারের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের খরচ অনেক বেড়েছে। তাই ভাড়া নির্ধারণের ক্ষেত্রে জ্বালানির পাশাপাশি এসব আনুষঙ্গিক খরচও আমলে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিয়ম অনুযায়ী, বিআরটিএ বাসের ভাড়ার একটি সম্ভাব্য হারের প্রস্তাব তৈরি করে। তবে সেই প্রস্তাব যাচাই-বাছাই শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন প্রদান করে।

বর্তমানে সরকারি নির্ধারিত হার অনুযায়ী, দূরপাল্লার রুটে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এই ভাড়ার হার কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। উল্লেখ্য, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস এবং ট্রাক-কাভার্ড ভ্যানসহ মালবাহী যানবাহনের ভাড়া সরকার নির্ধারণ করে না। মালিকপক্ষই এসব যানের ভাড়া নির্ধারণ করে থাকে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬