কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

২১ এপ্রিল ২০২৬, ১২:৩২ PM
জব্দ করা জ্বালানি তেল

জব্দ করা জ্বালানি তেল © সংগৃহীত

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে একটি ট্রলারসহ প্রায় ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাতে পরিচালিত এ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে তেল পাচারের চেষ্টা ব্যর্থ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মেঘনা নদীপথ ব্যবহার করে বিপুল পরিমাণ জ্বালানি তেল শুল্ক ফাঁকি দিয়ে দৌলতখানে প্রবেশ করা হবে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় রাত সাড়ে ৯টার দিকে বহিঃনোঙর এলাকায় একটি জাহাজ থেকে ২২ ব্যারেল ভর্তি জ্বালানি তেল একটি ট্রলারে স্থানান্তর করা হচ্ছিল। পরে ট্রলারটি মাঝদৌলতখান মাছঘাটের দিকে যাওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা সেটি আটক করেন।

আটকের পর ট্রলারটি উপজেলা লঞ্চঘাটে নিয়ে এসে পল্টনের সঙ্গে বেঁধে রাখা হয়। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা তেল স্থানীয় ডিলারের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য হস্তান্তর করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন জানান, জব্দ করা তেল বাজারে সরবরাহ করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্বব…
  • ২৯ আগস্ট ২০২৬
পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্…
  • ২৯ আগস্ট ২০২৬
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্যারোলে বেরিয়ে হলেন সরকারি শিক…
  • ২৯ আগস্ট ২০২৬
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
  • ২৯ আগস্ট ২০২৬
‎রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৯ আগস্ট ২০২৬
অবৈধ স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৯ আগস্ট ২০২৬