ছেলের জন্মদিনে বন্ধুদের জন্য ফেনসিডিল এনে শ্রীঘরে বাবা

১১ মে ২০২২, ০৯:০২ AM
ফেনসিডিলসহ আটক জিতু ও আশরাফুজ্জামান

ফেনসিডিলসহ আটক জিতু ও আশরাফুজ্জামান © সংগৃহীত

ছেলের জন্মদিনের অনুষ্ঠানে বন্ধুদের জন্য ফেনসিডিল এনে দিয়েছিলেন বাবা। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। মঙ্গলবার (১০ মে) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঘুটিয়ামঙ্গল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক ওই ব্যক্তির নাম জিতু ইসলাম (৩১)। এ সময় তার বন্ধু আশরাফুজ্জামানকেও আটক করেছে পুলিশ। জিতু ঘুটিয়ামঙ্গল এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিতুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। ১২ বোতল ফেনসিডিলসহ এ সময় জিতু ও আশরাফুজ্জামানকে আটক করা হয়। 

আরো পড়ুন: কুমিল্লায় অপহৃত কলেজছাত্রী চট্টগ্রাম থেকে উদ্ধার

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, মঙ্গলবার জিতুর ছেলের জন্মদিন ছিল। অনুষ্ঠানে জিতু কয়েকজন বন্ধুকে দাওয়াত দেন। কেকের সঙ্গে তাদের ফেনসিডিল খাওয়াতে চান তিনি। সে উদ্দেশ্যেই ফেনসিডিলগুলো কিনে আনেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের পুষ্টির নামে পচা কলা বিতরণ
  • ০৮ এপ্রিল ২০২৬
বর্ষবরণ: যশোর শহরজুড়ে চলছে উৎসব আয়োজনের প্রস্তুতি
  • ০৮ এপ্রিল ২০২৬
close