বোরকা পরে ছাত্রীনিবাসে যাচ্ছিলেন প্রেমিকার সঙ্গে দেখা করতে, অতপর...

১০ মে ২০২২, ১০:২৩ AM
বোরকা পরে প্রেমিকার ছাত্রীনিবাসে ঢোকার সময় এক যুবক গ্রেপ্তার হয়েছেন

বোরকা পরে প্রেমিকার ছাত্রীনিবাসে ঢোকার সময় এক যুবক গ্রেপ্তার হয়েছেন © প্রতীকী ছবি

রংপুরে বোরকা পরে ছাত্রীনিবাসে প্রেমিকার কাছে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। সোমবার (৯ মে) রাত রাত ১০টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এলাকার চকবাজার কামার মোড়ে এই ঘটনা ঘটে।

তাজহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন। আটক যুবক মইনুল ইসলামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, রাত ১০টার দিকে বোরকা পরা একজনকে ছাত্রীনিবাসে ঢুকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় তাকে আটক করে পুরুষ কণ্ঠ শুনে বিষয়টি ধরা পড়ে যায়। এ সময় উত্তেজিত জনতা ওই যুবককে ধরে মারপিট করে বোরকা ছিড়ে ফেলে।

আরো পড়ুন: প্রেমিকের বাসায় বিষপানে অসুস্থ, আইসিইউ থেকে না ফেরার দেশে

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকেও আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। পরে দুজনকে থানায় নেওয়া হয়। দুজদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

এসআই আরও জানান, এ ঘটনায় কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬