তুই সম্বোধন করায় নাতিকে মারধর, বাঁচাতে গিয়ে দাদা নিহত 

০৫ মে ২০২২, ০৫:৩৫ PM
গ্রেফতার সুজন

গ্রেফতার সুজন © সংগৃহীত

লক্ষ্মীপুরের সদর উপজেলায় নাতিকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের কিল-ঘুষির আঘাতে চাঁদ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজন হোসেন (২৫) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মে) চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিণ চন্দ্রপুরে এ ঘটনা ঘটে।

চাঁদ মিয়া দক্ষিণ চন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও আটক সুজন দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের আবদুল আওয়ালের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, চাঁদ মিয়ার নাতি ইমরান হোসেন, দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের সুজন হোসেন ও মো. বাপ্পী সমবয়সী বালক। তাই তারা একে অপরকে ‘তুই’ সম্বোধন করেন। তবে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় বাপ্পী ও সুজন আরও কয়েকজন ইমরানকে মারধর করেন। এ সময় নাতিকে বাঁচাতে গেলে চাঁদ মিয়াকেও কিল-ঘুষি মারেন তারা। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিল-ঘুষির আঘাতে ওই বৃদ্ধ স্ট্রোক করে মারা গেছেন। তবে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence