স্ত্রীর রাগ ভাঙাতে আইসক্রিম নিয়ে শ্বশুরবাড়ি, পুলিশে দিলেন স্ত্রী

২৭ এপ্রিল ২০২২, ০৯:২৮ PM
স্বামী-স্ত্রীর ঝগড়া

স্বামী-স্ত্রীর ঝগড়া © প্রতীকী ছবি

স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহ হওয়ায় স্ত্রীর রাগ ভাঙাতে আইসক্রিম নিয়ে শ্বশুরবাড়ি যান লালমোহন উপজেলার সোহেল খান (৩০)। এতেও স্ত্রীর রাগ ভাঙেনি। বরং ৯৯৯ এ কল করে স্বামীকে পুলিশে তুলে দেন ওই স্ত্রী।

বুধবার (২৭ এপ্রিল) লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সোহেল খান ঢাকাতে রাজমিস্ত্রির কাজ করেন এবং লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের সফিজল খানের সন্তান।

সোহেল খানের বরাতে পুলিশ জানিয়েছে, এ বছরের জানুয়ারিতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবানা বেগমকে বিয়ে করেন তিনি। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর স্ত্রীকে গ্রামে মা-বাবার কাছে রেখে আসেন সোহেল। এরপর তিনি ঢাকায় কাজে চলে যান। মোবাইলে এক যুবকের সঙ্গে কথা বলতেন সাবানা। এ নিয়ে তাদের ঝগড়া হয়। এতে স্ত্রী বাবার বাড়িতে চলে আসে।

পুলিশ আরও জানায়, ঘটনার দিন ঢাকা থেকে গ্রামে আসেন সোহেল। স্ত্রীকে নিজের বাসায় নিয়ে আসতে আইসক্রিম নিয়ে শ্বশুরবাড়িতে যায় সোহেল। সেখানে পুনরায় তাদের ঝগড়া হলে ৯৯৯ কল করে স্বামীকে পুলিশে ধরিয়ে দেন স্ত্রী।

আরও পড়ুন : মাঠ না থাকলে কি মোবাইলে ভিডিও গেম খেলবো

এদিকে সাবানার বরাতে পুলিশ জানিয়েছে, সোহেল বাড়িতে এসে মিথ্যা অপবাদ দেয়। প্রতিবাদ করলে আমাকে মারধর করে। বাধ্য হয়ে ৯৯৯ নম্বরে ফোন করে তাকে পুলিশের হাতে তুলে দেই।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ জানান, স্ত্রীকে মারধর করার অভিযোগে সোহেল খানকে ধরে থানায় নিয়ে আসি। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। এ ঘটনায় দুপুরে সাবানা বেগম মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন।

নিজ বাসার সামনে হাসনাতের সঙ্গে কী ঘটেছিল, যা বললেন মনজুর আলম
  • ১৫ এপ্রিল ২০২৬
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬