বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ

১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৯ PM
বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ

বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ © সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদুল্লাহর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাকে অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তারাকান্দা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, নববর্ষ উপলক্ষে তারাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তন ও হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে যোগ দিতে যান সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানস্থলে প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংসদ সদস্যের সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে।

এ বিষয়ে মুহাম্মদুল্লাহ অভিযোগ করেন, তিনি মোতাহার হোসেন তালুকদারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার দাবি, প্রতিপক্ষের ইশারায় তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তার ভাতিজা মাহাদি হাসানসহ কয়েকজন আহত হন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, “অনুষ্ঠানস্থলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, “দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য ধাক্কাধাক্কি হয়েছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং অনুষ্ঠান শুরু হয়।”

ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচিত হন মুহাম্মদুল্লাহ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

এ ঘটনার প্রতিবাদে বিকেল ৪টার দিকে ১১-দলীয় জোট বিক্ষোভ মিছিল করে। মিছিলটি তারাকান্দা দক্ষিণ বাজার থেকে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সংবাদ সম্মেলনে মুহাম্মদুল্লাহ বলেন, নববর্ষের অনুষ্ঠানে প্রবেশের সময় তার সমর্থকদের বাধা দেওয়া হয় এবং পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন, জোটের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত রমজানেও বিএনপির নেতাকর্মীরা একই ধরনের হামলা ও ভাঙচুর চালিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, সামান্য কথা-কাটাকাটির ঘটনা ঘটেছিল এবং পরে তিনি গিয়ে পরিস্থিতি শান্ত করেন। বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি বলে দাবি করেন তিনি।

আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট যে ৫ দল
  • ০৯ মে ২০২৬
টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না তিন জেলার যেসব এলাকায়
  • ০৯ মে ২০২৬
জামিনে মুক্তির পর, ফের কারাফটক থেকেই গ্রেপ্তার আওয়ামী লীগ ন…
  • ০৯ মে ২০২৬
দেশে পৌঁছেছে বৃষ্টির মরদেহ, গ্রামের বাড়িতে জানাজার প্রস্তুতি
  • ০৯ মে ২০২৬
লিমন-বৃষ্টি হত্যা মামলার আসামী হিশামের মৃত্যুদণ্ড চায় প্রসি…
  • ০৯ মে ২০২৬
নেত্রকোনায় কালবৈশাখীর তাণ্ডব: ব্যাপক ক্ষয়ক্ষতি, অন্ধকারে দ…
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9