চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ

১৫ এপ্রিল ২০২৬, ০১:৩৬ AM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩৮ AM
চাল নিতে আসা জেলেরা

চাল নিতে আসা জেলেরা © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে কেশবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজীকে প্রায় দেড়ঘণ্টা অবরোধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে অসুস্থ তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে বাড়িতে নেওয়া হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে এ ঘটনা ঘটে। 

জেলেদের অভিযোগ, তাদের কাছ থেকে চাল বিতরণের জন্য একশ করে টাকা নেওয়া হয়েছিল। এছাড়া অনেক নিবন্ধিত জেলেকে চাল দেওয়া হয়নি। আবার সরকার প্রতি জেলের জন্য ৮০ কেজি চাল  বরাদ্দ দিলেও ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা জেলেদের ৬০,৭০ কেজি চাল দিয়েছেন। এ নিয়মের কারণ জানতেই প্যানেল চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এতে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হলে ক্ষোভের মুখে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। 

বিষয়টি জানতে প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজীর বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সংযোগ বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ মুঠোফোনে দ্য ডেইলি ক্যাম্পাসকে  বলেন, ‘এ বিষয়ে এখনো আমাকে কিছু জানানো হয়নি। তবে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হবে।’

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬