বাউফলে প্রায় ৮০০ বস্তা ‘পোস্ত দানা’ জব্দ

২০ মার্চ ২০২৬, ০২:২৭ PM , আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৩:১৬ PM
পটুয়াখালীতে অবৈধ ‘পোস্ত দানা’ জব্দ

পটুয়াখালীতে অবৈধ ‘পোস্ত দানা’ জব্দ © টিডিসি ছবি

পটুয়াখালীর বাউফলে বিপুল পরিমাণ ‘পোস্ত দানা’ সদৃশ পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে প্রায় ৮০০ বস্তা ‘পোস্ত দানা’ জব্দ করে বাউফল থানা পুলিশ।

এর আগে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজেদুল ইসলাম সজল বস্তাভর্তি 'পোস্ত দানা' যাচাই-বাছাই করেন।  পরে জব্দকৃত পণ্যগুলো ‘পোস্ত দানা’ বলে নিশ্চিত করে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে চট্টগ্রাম থেকে ‘এমভি জাহানারা’ নামের একটি ছোট কার্গো জাহাজে বস্তাভর্তি সুপারি ও 'পোস্ত দানা' উপজেলার কালাইয়া নদী বন্দরের ধানের হাট এলাকায় পৌঁছায়। পরে সেগুলো মালবাহী ট্রাকে তোলার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পণ্যের নমুনা সংগ্রহ করে।

ধারণা করা হচ্ছে, বরিশালের বাবুগঞ্জ এলাকার ব্যবসায়ী জয়দেব দাস জব্দ হওয়া ‘পোস্ত দানা’ আমদানি করেছেন। তবে জয়দেব দাসের শ্যালক উত্তম দাস ও আশিষ দাস ঘটনাস্থলে এসে পণ্যগুলো নিজেদের বলে দাবি করেন। তাদের দাবি, বিনা কারণে পণ্যগুলো জব্দ করা হয়েছে। বস্তায় সুপারি ও সীমিত পরিমাণ পোস্ত দানা রয়েছে, তবে কোনো অবৈধ পণ্য নেই।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা করে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে জব্দ করা পণ্যগুলো পোস্ত দানা। এগুলো বৈধভাবে সংগ্রহ করা হয়েছে কিনা তা নিশ্চিত হতে মালিকপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, পাপাভার সমনিফেরাম (Papaver somniferum) নামের এক ধরনের গাছের ফুল ঝরে যাওয়ার পর যে ফল হয়, তার ভেতরে ছোট ছোট দানাই হলো পোস্ত। ভারত ও বাংলাদেশে 'পোস্ত দানা' খাবার রেসিপিতে ব্যবহার করা হয়। তবে এ পণ্য বাংলাদেশে আমদানির ক্ষেত্রে কিছু আইনী জটিলতা আছে। বাংলাদেশের বিভিন্ন বাজারে মাঝেমাঝে 'পোস্ত দানা' পাওয়া যায়। তবে এ পণ্য অবৈধভাবে আমদানি করা হয় বলে জানা গেছে। 

ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬