বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

১৬ মার্চ ২০২৬, ০৪:০২ PM
দুর্ঘটনাকবলিত ইসলাম পরিবহনের একটি বাস

দুর্ঘটনাকবলিত ইসলাম পরিবহনের একটি বাস © টিডিসি

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ‘ইসলাম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। সোমবার (১৬ মার্চ) ভোরে বরিশালের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে মাসুদুর রহমান নামের এক যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে (শেবাচিম) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে কুয়াকাটাগামী বাসটির সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হলে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে  ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। 

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বাকেরগঞ্জ থানা পুলিশের মন্তব্য জানা সম্ভব হয়নি।

ছোট ভাইয়ের দাফনের আগেই চলে গেলেন বড় ভাই, দুই হাফেজের মৃত্যু…
  • ১৭ নভেম্বর ২০২৬
রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬